শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মধ্যরাতে ‘এক কাপড়ে’ সৌদি থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

দুর্দশা নিয়ে এমন ফেরাটা কোন ভাবেই মেনে নিতে পারছিলেন না চাঁদপুরের বাবুল হোসেন। বাবুলের অভিযোগ তার সৌদিতে ছয় মাসের বৈধ আকামা থাকা সত্ত্বেও কর্মস্থল থেকে ধরে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে। বাবুলের কোনও কথা শুনেনি সে দেশের প্রশাসন।

শুধু বাবুল নয়, নানা অভিযোগ নিয়ে সৌদি আরব থেকে গতকাল রবিবার রাত ১১.০৭ মিনিটে সৌদি এয়ারলাইন্স SV-804 বিমান যোগে ঢাকায় পৌঁছান ১৭৫ বাংলাদেশি। সকলে আবার খালি হাতে, কেউবা খালি পায়ে, করো মুখে বড় দাড়ি, কেউ কাজের পোশাক পরে ফেরত এসেছেন। এক কাপড়ে ঘর থেকে বের করে দেওয়ার মতোই প্রত্যকের অবস্থা।

দেশে ফেরা কর্মীদেরকে ওয়েজ আর্নাস কল্যাণ বো‌র্ডের সহ‌যো‌গিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে বিমান বন্দরে খাবারসহ নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য জরুরি সহায়তা প্রদান করা হয়েছে। ফেরত কর্মীরা জানান প্রতিদিন শত শত কর্মীকে সেদেশের প্রশাসন গ্রেপ্তার করছে। রিয়াদ ডিপোর্টেশন ক্যাম্পে এখন হাজার খানেক বাংলাদেশি কর্মী রয়েছেন।

টাঙ্গাইলের আলিম, মনির হোসেন, নরসিংদীর মোঃ জোবাইর, লক্ষিপুরের ফরিদ, মুন্সিগঞ্জের শরিফ হোসেন, মেহেরপুরের সেলিম রেজাসহ অনেকেই এই প্রতিবেদককে অভিযোগ করেন যে বৈধ আকামা থাকা সত্ত্বেও তাদের জোরপূর্বক ধরে জেলখানাতে কিছুদিন রেখে দেশে ফেরত পাঠানো হয়।

এমন আরও কিছু কর্মী অভিযোগ করেছেন কফিল (মালিক) আকামা নতুন করে নবায়ন করেনি বা আকামা বাতিল করে তাদের দেশে পাঠানো হচ্ছে। এক্ষেত্রে সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস তাদের কোনও সহযোগিতা করেনি। কর্মীরা বলছেন সরকারের পক্ষ থেকে এখনি ব্যবস্থা না নিলে বড় সমস্যা তৈরি হতে সৌদি আরবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765