রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রসহ ৫০ দেশের যৌথ মহড়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রসহ ৫০ দেশের যৌথ মহড়া শুরু

মধ্যপ্রাচ্য অঞ্চলে যৌথভাবে বার্ষিক সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্রসহ ৫০টি দেশ। পারস্য উপসাগরসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন কৌশলগত জলসীমায় এই মহড়া হবে।

মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান ভাইস অ্যাডমিরাল জিম মালয় জানিয়েছেন, সোমবার শুরু হওয়া মহড়াটি হলো ইতিহাসের সবচেয়ে বড় মহড়া।

তিনি জানান, বাহরাইনে অবস্থানরত পঞ্চম নৌবহর এবং মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড যৌথভাবে এই মহড়া পরিচালনা করছে।

অ্যাডমিরাল মালয় বলেন, এবারের মহড়ায় অতিরিক্ত ২০টি দেশ যোগ দিয়েছে। বিশ্বের একটি নজিরবিহীন বিশাল এলাকা নিয়ে মহড়া চলছে। এর আগে এতো বড় মহড়া হয়নি।

তিনি বলেন, এ নিয়ে ষষ্ঠবারের মতো এমন মহড়া অনুষ্ঠিত হচ্ছে। বরাবরের মতো এবারের মহড়ায় চারটি ধাপ থাকবে। এসব ধাপে সেনা সদস্যদের প্রশিক্ষণ, টেবিল টপ, ক্লাসরুম এক্সারসাইজ এবং যুদ্ধজাহাজে প্রশিক্ষণ ও সেনা মোতায়েনের মতো কর্মসূচি থাকবে।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পারস্য উপসাগর, ওমান সাগর, লোহিত সাগর এবং ভারত মহাসাগর এলাকায় চলমান মহড়া হচ্ছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765