সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে নেপাল, নিহত বেড়ে ৪৩

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ১৪ জুলাই, ২০১৯
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবি: সংগৃহীত।

নেপালে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া এতে এখনো নিখোঁজ রয়েছে আরো ২৪ জন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। দেশটির পক্ষ থেকে রবিবার এই তথ্য জানানো হয়।

দেশটির পুলিশের একজন মুখপাত্র রমেশ থাপা, নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে এই তথ্য নিশ্চিত করেছেন। সেইসঙ্গে বন্যা ও ভূমিধসে আরো ২০ জন আহত হয়েছে বলে জানান।

থাপা আরো জানান, গত তিন দিনে বন্যাকবলিত বিভিন্ন অঞ্চল থেকে ১১শ’ লোককে উদ্ধার করা হয়েছে।

খবরে বলা হয়েছে, গত বুধবার রাত থেকে কাঠমান্ডুসহ নেপালের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর ফলে সেখানকার স্থানীয় নদীগুলো উপচে পড়ে আশেপাশে এলাকা প্লাবিত হয়ে বিভিন্ন জেলায় বন্যা ও ভূমি ধস দেখা দেয়।

বন্যায় আটকে পরা বাসিন্দাদের পুলিশ উদ্ধার করছে, এমন দৃশ্য দেশটির টেলিভিশন চ্যানেলগুলোর খবরে দেখানো হচ্ছে।

সেভেননিউজের খবরে বলা হয়েছে বন্যা ও ভূমিধস কবলিত এলাকায় ২৭ হাজার নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করা হয়েছে।

সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিপাতের আরো সম্ভাবনা আছে বলে দেশটির আবহাওয়া অফিসের পক্ষ থেকে বাসিন্দাদের সতর্ক করে দেয়া হয়েছে।

তথ্য সূত্র: এনডিটিভি, সেভেন নিউজ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765