রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




ভয়ঙ্কর পরমাণু ক্ষেপণাস্ত্র আনছে চীন; যুক্তরাষ্ট্রে আঘাত হানবে ৩০ মিনিটে

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

চীন আজ মঙ্গলবার ভয়ঙ্কর পরমাণুবাহী নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ৭০তম তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হবে। বলা হচ্ছে- ক্ষেপণাস্ত্রটি ৩০ মিনিটের মধ্যে চীন থেকে আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারবে।

আমেরিকার সঙ্গে চীনের যখন রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক টানাপড়েন চরমে তখন এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করতে যাচ্ছে বেইজিং। চীনা গনমাধ্যমের খবর অনুযায়ী, আজ আনুষ্ঠানিকভাবে ডংফেং-৪১ নামের এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হতে পারে।
চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হবে। এতে অংশ নেবে ১৫ হাজার সেনা, অন্তত ১৬০টি বিমান এবং ৫৮০টি সামরিক সরঞ্জাম। এ তথ্য জানিয়েছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কাই ঝিচুন। তিনি গত সপ্তাহে জানিয়েছিলেন, কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর কুচকাওয়াজে নানা ধরনের নতুন অস্ত্র প্রদর্শন করা হবে তবে তিনি সেসময় ডংফেং-৪১’র কথা স্পষ্ট করেন নি।

চীনা গণমাধ্যম কিংবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কেউই ডংফেং ক্ষেপণাস্ত্র সম্পর্কে বিস্তারিত জানান নি তবে ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বলছে, এর পাল্লা ১৫ হাজার কিলোমিটার হতে পারে। এ তথ্য যদি সঠিক হয় তাহলে এটিই হবে বিশ্বের সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765