বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক




ভিসির পদ ছেড়ে যুবলীগের চেয়ারম্যান হতে চান তিনি!

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন, যুবলীগের ভাবমূর্তি ফেরাতে চেয়ারম্যান হিসেবে আমাকে দায়িত্ব দেয়া হলে পালন করতে রাজি আছি। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ ছাড়তেও কোনো দ্বিধা নেই।

তিনি বলেন, উপাচার্য হিসাবে আমি দ্বিতীয় মেয়াদে প্রায় ৭ বছর দায়িত্ব পালন করছি। যুবলীগ আমার প্রাণের সংগঠন। আমি অবশ্যই যুবলীগ চেয়ারম্যানের পদকে গুরুত্ব দেব।

শুক্রবার রাতে সাংবাদিকদের সঙ্গে মোবাইল ফোনে আলাপচারিতার সময় অধ্যাপক ড. মীজানুর রহমান এসব কথা বলেন।

বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে কথা প্রসঙ্গে উপাচার্য বলেন, যুবলীগের দায়িত্ব পেলে আমি উপাচার্য পদ ছেড়ে দেব।

এ বিষয়ে তিনি জানান, এর আগে তিনি যুবলীগের সভাপতিমণ্ডলীর ১নং সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। উপাচার্য হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনি আর যুবলীগের সঙ্গে কোনো সংযোগ রাখেননি। যুবলীগের কোনো প্রোগ্রামেও যান না।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেয়ে যুবলীগের চেয়ারম্যান পদকে বেশি প্রাধান্য দেই। তবে উপাচার্য হিসাবে একটি বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করি।

তিনি বলেন, সম্প্রতি সময়ে ক্যাসিনোকাণ্ডে কোটি কোটি তরুণ বিভ্রান্ত হয়েছেন। এই সংগঠনের জন্য অনেক কষ্ট করেছি। এখন সংগঠনটি একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কোটি তরুণকে ফের সঠিক পথে আস্থার মধ্যে ফেরাতে আমাকে এ দায়িত্ব দেয়া হলে আমি তা পালন করব।

সামনে যুবলীগের কাউন্সিল, তিনি চেয়ারম্যান পদে লড়বেন কি না জানতে চাইলে ড. মীজানুর রহমান বলেন, না। নিজে থেকে আমি কোনো পদ চাইব না। কখনো কোনো পদ চাইনি। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে দায়িত্ব দেন তাহলে আমি উপাচার্য পদ ছেড়ে দিয়ে যুবলীগের পদে দায়িত্ব পালন করব।

যুবলীগের নেতৃত্বের বয়সসীমা নিয়ে আলোচনা প্রসঙ্গে উপাচার্য বলেন, এটা নেত্রী চাইলে বেঁধে দিতে পারেন। এখন যিনি চেয়ারম্যান তার বয়সটা অনেক বেশি। এটা তো আগে ছিল না। তবে বেঁধে দেয়ার আগে গড় আয়ু যে বেড়েছে সেটা বিবেচনায় নিতে হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765