শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




ভিন্নভাবে ফিরছে ‘হৃদয়ের আয়না’

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

নব্বই দশকের শেষ দিকে উত্থান ঘটে নায়ক রিয়াজের। ১৯৯৭ সালে মুক্তি পায় রিয়াজ অভিনীত ‘হৃদয়ের আয়না’। ছবিতে রিয়াজের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা আয়না। নতুন খবর হচ্ছে দীর্ঘ ২২ বছর পর আবারও নির্মিত হতে যাচ্ছে একই নামে চলচ্চিত্র। এই ছবিটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা সাজ্জাদ খান।

সাজ্জাদ খান বলেন, ‘আমার প্রথম ছবি নির্মাণ করতে যাচ্ছি। গল্প রেডি। শিগগিরই সবকিছু চূড়ান্ত করা হবে।’

এদিকে ‘হৃদয়ের আয়না’ ছবিটি আগের ছবিটির রিমেক কিনা জানতে চাইলে সাজ্জাদ বলেন, ‘না। এটা ‘হৃদয়ের আয়না’ ছবির রিমেক নয়। পুরোপুরি ভিন্ন গল্পে ছবিটি নির্মাণ করছি। আমরা শুধু ‘হৃদয়ের আয়না’ নামটা নিয়েছি।’

সাজ্জাদ আরও জানান, ‘হৃদয়ের আয়না’ ছবির গল্প ও চিত্রনাট্য লিখছেন দেলওয়ার হোসেন দিল।

এদিকে জানা যায়, এই ছবিটিতে হৃদয় চরিত্রে অভিনয় করবেন জিয়াউল রোশান। নায়িকা এখনো চূড়ান্ত হয়নি। ছবিটি নির্মাণ করছে যাদুকাঠি মিডিয়া ইন্টারন্যাশনাল।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765