বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




‘ভালো হয়ে যান, নইলে গুলি করে মেরে ফেলবো’

রাঙামাটি প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

রাঙ্গামাটি বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মনজুরকে গুলি করে হত্যার হুমকি দেয়া হয়েছে। ইউপিডিএফের কর্মী পরিচয়দাতা এক ব্যক্তি এই হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওসির।

ওসি জানান, হত্যার হুমকি দিয়ে ওই সন্ত্রাসী বলেন, ‘ভালো হয়ে যান, নইলে আপনাকে গুলি করে মেরে ফেলবো।’

শনিবার রাত ৮টা ২১ মিনিটে ০১৩০২৫৮৩০০০৩ নম্বর থেকে ওসির মুঠোফোনে কল করে এ হুমকি দেয়া হয়।

কী কারণে এই হুমকি ওসি জানতে চাইলে হুমকিদাতা তাকে জানান, ইউপিডিএফ কর্মীদের বিরুদ্ধে অভিযান চালানো এবং মামলা দায়েরের কারণে ওসিকে গুলি করে মারা হবে।

বাঘাইছড়ি থানার ওসি মনজুরের ভাষ্য, হত্যার হুমকিতে ভীত নই আমি। হুমকিদাতাকে বলেছি আমি সরকারি কর্মচারী, আমি না থাকলেও পাহাড়ে সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান থেমে থাকবে না।

তিনি বলেন, হুমকির বিষয়টি আমি আমার ঊধ্বর্তন কর্মকর্তাদের অবহিত করেছি এবং তাদের পরামর্শ অনুযায়ী থানায় জিডি করেছি। হুমকির পর থেকে ওই ব্যক্তির মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765