বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ভারত সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

ভারতে দ্বিপাক্ষিক সফর ও বিশ্ব অর্থনৈতিক ফোরামের ইন্ডিয়া ইকোনমিক সামিটে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার রাত ১০টা ৩৫ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এসময় তাকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধরণ সম্পদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক প্রমুখ।

এর আগে, স্থানীয় সময় রাত ৮টার পর নয়াদিল্লি পালাম বিমান বাহিনী স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন প্রধানমন্ত্রী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দ্বিপাক্ষিক সফর ও বিশ্ব অর্থনৈতিক ফোরামের ইন্ডিয়া ইকোনোমিক সামিটে যোগ দিতে গত বৃহস্পতিবার নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়। সেখান থেকে দুই প্রধানমন্ত্রী কয়েকটি যৌথ প্রকল্প উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং। সাক্ষাতের সময় সোনিয়া গান্ধীর সঙ্গে তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও ছিলেন।

এছাড়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘ইন্ডিয়া ইকোনোমিক সামিটে’র বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765