শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ভারত সফরের দেশ-বিরোধী চুক্তি আড়াল করতেই সম্রাট নাটক: রিজভী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরের দেশ-বিরোধী চুক্তি আড়াল করতেই যুবলীগ নেতা সম্রাটকে আটকসহ ক্যাসিনো নাটক সাজানো হয়েছে।’ রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আপনাদের মনে আছে, ওবায়দুল কাদের সাহেব বলেছেন, সামনে চমক অপেক্ষা করছে। এটা হচ্ছে তাদের সেই চমক। আসলে এগুলো সব আওয়ামী লীগের নানা ধরনের নাটক।’

তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে চুক্তিগুলো করা হলো, সেগুলো থেকে জনগণের চোখকে আড়াল করতেই সম্রাটকে গ্রেফতারের নাটক। তিন দিনের ভারত সফরে যেসব অসম আর গণ-বিরোধী চুক্তি করা হয়েছে, এসব চুক্তি থেকে জনগণের দৃষ্টি ফেরাতে সম্রাটকে গ্রেফতারের নাটক সামনে আনা হয়েছে। অনেক দিন ধরেই তো আমরা শুনছি, সে নজরদারিতে আছে। র‌্যাবের ডিজিও জানিয়েছিলেন, অপেক্ষা করেন, জানতে পারবেন।’

এর আগে, রবিবার ভোর ৫টার দিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর থেকে সহযোগী আরমানসহ তাকে গ্রেফতার করা হয়। এদিকে অসামাজিক কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে যুবলীগ থেকে বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। রবিবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এ সিদ্ধান্ত নেয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765