শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




ভারত-পাক সীমান্তে দফায় দফায় চলছে গুলিবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

ভারত-পাক সীমান্তে মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় গুলিবর্ষণ চলছে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার শাহপুর ও কীর্নি সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে সীমান্তের ওপার থেকে গুলি চালায় পাকিস্তানের সেনারা বলে অভিযোগ ভারতীয় বাহিনীর।

ভারতীয় সেনার অভিযোগ করে জানিয়েছে, মঙ্গলবার সকালে পাকিস্তান থেকে গুলি ও মর্টার শেল ছুঁড়তে থাকলে পাল্টা জবাবে ভারতের পক্ষ থেকেও গুলি ছোঁড়া হয়েছে। তবে হতাহতের কোন খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে খবরে বলা হয়েছে।
এদিকে, জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরে রাজধানী ইসলামাবাদে নিজ দলের সমর্থকদের এক সমাবেশে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেনে, বিশ্বের কোনো দেশ যদি ভারত অধিকৃত কাশ্মিরের নির্যাতিত জনগণের পাশে না থাকে, তা হলেও পাকিস্তান থাকবে। এ জন্য যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পাকিস্তান। সংক্ষিপ্ত ভাষণে ইমরান খান বলেন, কাশ্মির নিয়ে চলমান সংগ্রামে উত্থান-পতন থাকবে তবে কঠিন সময় এলে তিনি জনগণকে হতাশ না হওয়ার জন্য আহ্বান জানান।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765