শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ভারত-পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

ভারতের উত্তরাঞ্চল এবং পাকিস্তানের বেশ কয়েকটি শহরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে এ কম্পন অনুভূত হয়।

কাশ্মীরের নিকটবর্তী ভারত-পাকিস্তান সীমান্তে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ভারতের রাজধানী দিল্লিও কেঁপে ওঠে। নয়াদিল্লির পাশাপাশি চন্ডিগড়, পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরেও কম্পন অনুভূত হয়েছে।

এদিকে দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজাদ কাশ্মীরসহ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখুতন-খাওয়া অঞ্চলেও ভূমিকম্প আঘাত হেনেছে।এ ভূমিকম্পের স্থায়িত্ব আট থেকে ১০ সেকেন্ড হলেও প্রচণ্ডভাবে আঘাত হানে।

পাকিস্তান আবহাওয়া দফতরের ভূমিকম্প কেন্দ্রের উপপরিচালক নাজিব আহমেদ ডন নিউজকে বলেন, ৫.৮ মাত্রার ভূমিকম্পের উপকেন্দ্রটি ছিল ভূপৃষ্ঠর ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর সারা দেশের ভবন ও কার্যালয়গুলো থেকে মানুষ দ্রুত বাইরে বেরিয়ে আসে।

ভূমিকম্পের কারণে রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765