শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ভারতে দুই দিনের ব্যাংক ধর্মঘটের ডাক

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

ভারতের কেন্দ্রীয় সরকারের ব্যাংক সংযুক্তিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে দেশব্যাপী দু’দিনের ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক অফিসার্স ইউনিয়ন।

এই ধর্মঘট সর্বাত্মক হওয়ার সম্ভাবনা আছে। কারণ দেশটির ব্যাংক অফিসারদের ৯টি সংগঠনের চারটি বড় সংগঠনই সংহতি জানিয়েছে। আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর ধর্মঘট হবে।
এই ধর্মঘটের ফলে মানুষ ব্যাপক ভোগান্তির শিকার হবে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, বৃহস্পতিবার ও শুক্রবার ধর্মঘটের পর ২৮ সেপ্টেম্বর মাসের চতুর্থ শনিবার হওয়ায় ব্যাংক বন্ধ থাকবে। পর দিন রবিবার। অর্থাৎ ৩০ সেপ্টেম্বরের আগে ব্যাংক খুলবে না।

অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক সমীর বন্দ্যোপাধ্যায় বলেন, ব্যাংক সংযুক্তিকরণের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেটির নেতিবাচক প্রভাব আছে। কারণ সংযুক্তিকরণের অনেক ব্যাংক কর্মকর্তার চাকরি চলে যাবে।

ধর্মঘট ডাকা সংগঠনগুলো জানায়, এর আগে স্টেট ব্যাংকের সঙ্গে কয়েকটি ব্যাংক সংযুক্ত করার পর জোর করে কর্মীদের একাংশকে অবসরে পাঠানো হয়েছে। অনেক ক্ষেত্রে নতুন নিয়োগ প্রায় বন্ধ করে দেয়া হয়েছে।

ব্যাংক কর্মকর্তাদের বেতনের পুনর্বিন্যাস এবং কাজের সময় কমানোর দাবিও জানিয়েছে এসব সংগঠন। এক ব্যাংক কর্মকর্তা বলেন, এখন আমাদের অফিসে ঢোকার সময় নির্দিষ্ট। কিন্তু বের হওয়ার কোনও নির্দিষ্ট সময় নেই। কর্মী কমছে। কাজের চাপ বাড়ছে।-আনন্দবাজার

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765