শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল ১৭ জনের

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯
ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল ১১ জনের

ভারতের পাঞ্জাবের গুরদাসপুর জেলার বাটালায় অবস্থিত একটি আতশবাজির কারখানায় বড় ধরনের বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পাঞ্জাব পুলিশ।

বুধাবার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে বিধ্বস্ত ভবনটির ধ্বংসাবশেষের ভেতরে আটকে থাকা মানুষদেরকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

উদ্ধারকাজ পরিচালনায় মোতায়েন করা হয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এডিআরএফ) সদস্যদেরকে।

এছাড়া গুরদাসপুর জেলার জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তারা এবং পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং টুইটারে এই বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক জানিয়ে বলেন, ডিসি ও এসএসপির নেতৃত্বে উদ্ধার অভিযান চলছে।

একাধিক সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় একটি বিয়ের অনুষ্ঠানের জন্য আতশবাজি তৈরি করা হচ্ছিল কারখানাটিতে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765