শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ভারতের মহারাষ্ট্রে ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯
বন্যায় ডুবে গেছে ঘরবাড়ি-রয়টার্স

ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ভারতের মহারাষ্ট্রে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত এক লাখ ৪০ হাজারেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার এক কর্মকর্তা জানিয়েছেন, নদীর পানি উপচে পাঁচটি জেলা প্লাবিত হয়ে বহু লোক পানিবন্দি হয়ে পড়েছেন। কোলহাপুরের মতো কিছু জেলায় এক সপ্তাহে ৬৭০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হওয়ার পর কয়েকটি বাঁধে অতিরিক্ত পানি জমে যায়। কর্তৃপক্ষ পানি ছেড়ে দেওয়ায় ওই এলাকার নদীগুলোতে বন্যা দেখা দিয়েছে। খবর রয়টার্সের।

পুনের বিভাগীয় প্রশাসক দীপক মহাইসকর বলেন, এসব জেলার জলাধারগুলো পূর্ণ হয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টিপাত হলে নদীতে পানি ছেড়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।

পরবর্তী তিনদিনও ওই এলাকায় ভারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে  আবহাওয়া বিভাগ। আগাম সতর্কতা হিসেবে ওই এলাকাগুলোতে কর্তৃপক্ষ হেলিকপ্টারযোগে আরও উদ্ধারকারী দল পাঠিয়েছে।

মহাইসকর জানিয়েছেন, মুম্বাই ও ব্যাঙ্গালোরের মধ্যবর্তী একটি মহাসড়কের কয়েকটি অংশ ডুবে যাওয়ায় ওই মহাসড়কে হাজার হাজার ট্রাক আটকা পড়েছে।

সোমবার থেকে বন্যা কবলিত জেলাগুলোর স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং চলতি সপ্তাহে সেগুলো খুলতে পারে বলে জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা।

দক্ষিণ এশিয়ায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল চলাকালে প্রতি বছর বন্যা ও ভূমিধসে বহু লোক প্রাণ হারায়। এসময় ঘরবাড়ি ছেড়ে লাখ লাখ লোক নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765