রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




ভারতের চন্দ্র অভিযান ব্যর্থ, ‍বিজ্ঞানীদের যা বললেন মোদী

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

চাঁদে নামার শেষ মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভারতের চন্দ্রযান-২। এতে এক প্রকার মুষড়ে পড়েন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বিজ্ঞানীরা।

সে সময় ইসরোর কন্ট্রোলরুমে বিজ্ঞানীদের সাথেই অবস্থান করছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের সঙ্গে বসে চাঁদে নামার অভিযান সরাসরি দেখছিলেন তিনি।
মিশন ব্যর্থ হওয়ার খবর শুনে বিমর্ষ হয়ে ইসরো থেকে বেরিয়ে যান মোদী। কিন্তু, বিজ্ঞানীদের আশ্বস্ত করে বলেছেন, ‘জীবনে ওঠাপড়া লেগেই থাকে। ভেঙে পড়ার কিছু নেই। আপনাদের সঙ্গে আছি। দেশ আপনাদের জন্য গর্বিত।’

নরেন্দ্র মোদি বিজ্ঞানীদের বলেন, এটা জীবনের উত্থান ও পতন। এটা কম কৃতিত্ব নয়। আমি আপনাদের অভিন্দন জানাই। আপনারা সবাই দেশ, বিজ্ঞান ও মানুষের জন্য দারুণ কাজ করেছেন, সবরকমভাবে আমি আপনাদের সঙ্গে রয়েছি, সাহসের সঙ্গে এগিয়ে চলুন।

মোদি আরও বলেন, আগামী দিনেও ভারত মহাকাশে বিক্রম দেখবে। তার কথায় , ভবিষ্যতে অভিযান করব। আমি আপনাদের পাশে। হিম্মত রাখুন। আপনাদের সাহসে দেশ আরও আনন্দ করবে।

মধ্যরাতে বেঙ্গালুরুতে নরেন্দ্র মোদী ইসরোর কন্ট্রোলরুমে বসে চাঁদে নামার অভিযান সরাসরি দেখছিলেন। তাকে পরিস্থিতি সম্পর্কে জানান ইসরোর বিজ্ঞানীরা।

প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে প্রথম দেশের স্বীকৃতি পাওয়ার আশায় ছিল ভারত। তবে শেষমেশ মিশন সফলের বার্তা দিতে পারেনি ইসরোর বিজ্ঞানীরা।

শুক্রবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে ইসরোর চেয়ারম্যান কে শিবন জানান, চন্দ্রপৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার পর্যন্ত স্বাভাবিকভাবে চলছিল বিক্রমের অবতরণ প্রক্রিয়া। তার পর যানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765