বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ভারতের উত্তর প্রদেশে বাস দুর্ঘটনায় নিহত ২৯

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০১৯

ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অনেকে। উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির।

দেশটির পুলিশ জানায়, বাসটি লখনউ থেকে দিল্লির পথে যাচ্ছিলো। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ ফুট নিচে ড্রেনে পরে যায়।

উত্তর প্রদেশের পুলিশ টুইটারে জানায়, একটি যাত্রীবাহি বাস লখনউ থেকে দিল্লি আসার পথে যমুনা এক্সপ্রেস ওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি প্রায় ১৫ ফুট গভীরে গিয়ে পড়ে। এখন পর্যন্ত ২০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিভিন্ন সূত্রের খবরে বলা হয়েছে, ওই বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন।

এক ভিডিওতে দেখা যায়, সাদা রঙের বাসটি দুমড়ে গেছে, সেখান থেকেই মৃতদেহ গুলো টেনে বাইরে নিয়ে আসা হচ্ছে। একটি বড় ড্রেনের মধ্যে বাসটি ঢুকে যাওয়ার ফলেই এই ঘটনা ঘটে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফ থেকে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় খুবই শোকাহত। আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের লোকেরা যাতে সমস্ত রকম সুযোগ সুবিধা পায়, সেদিকে বিশেষ নজর দিতে বলেছেন তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765