বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ভারতীয় সেনার নির্যাতনের পর কাশ্মীরি কিশোরের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯

ভারতীয় সেনা সদস্যদের বেধড়ক মারধরের জেরে কাশ্মীরের ১৫ বছরের এক কিশোর বিষ পানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে । এই ঘটনা ঘটেছে কাশ্মীরের পুলওয়ামার চন্দগাম গ্রামে।

ওই কিশোরের পরিবারের অভিযোগ, ভারতীয় সেনা সদস্যদের হাতে বেধড়ক মার খেয়ে, ছেলে বাড়িতে ফিরে আসে। তার কিছুক্ষণ পরই বিষপান করে সে আত্মহত্যা করে। তবে ভারতীয় সেনাবাহিনী এইঅভিযোগ অস্বীকার করেছে।

ভারতীয় সেনাবাহিনীর বক্তব্য, এ ধরনের অভিযোগের কোনও ভিত্তি নেই। ওই কিশোরকে না আটক করা হয়েছিল, না মারধর করা হয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, নিহত যবর আহমেদ ভাট নামে ১৫ বছরের ওই কিশোর এ বছর দশম শ্রেণির পরীক্ষা দেওয়ার কথা ছিল। তার পরিবার জানায়, মঙ্গলবার রাতে বাড়িতে ফিরে সে বিষ পান করে। শ্রী মহারাজা হরিসিং হাসপাতালে ভর্তি করা হলে, বৃহস্পতিবার রাতে সে মারা যায়।

ওই গ্রামের মানুষজন জানান, ঘটনার আগের দিন এলাকায় গ্রেনেড হামলা হয়। সেই উত্তেজনার মধ্যেই স্থানীয় কিছু ছেলে বাহিনীর সেনা সদস্যদের আইডিকার্ড কেড়ে নেয়।

ওই কিশোরের বাবা আব্দুল হামিদ ভাট জানান, তার ছেলে সেই ঘটনার জেরে রাস্তায় সেনার হাতে বেধড়ক মার খায়। বাড়িতে ফিরে সেনা সদস্যদের হাতে নিগৃহীত হওয়ার খবর তার বোনকে জানিয়েছিল। এ নিয়ে সারাদিন ‘মানসিক বিপর্যস্ত’ ছিল সে।

আত্মঘাতী ওই কিশোরের চাচাতো ভাই জানান, সেনা সদস্যদের মারেই যে ও বিষপান করেছে, সে কথা ওই আমাকে জানিয়েছিল। এমনকি বিষপানের পর হাসপাতালে নিয়ে যাওয়ার সময়, ও যেতে চাইছিল না। তার কথায়, ‘কাশ্মীরে অত্যাচার চলছে।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765