মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




ভাবি হবেন বিরোধীদলীয় নেতা, দেবর থাকবেন দলের চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

রওশন এরশাদ হবেন বিরোধীদলীয় নেতা, জিএম কাদের থাকবেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান।

রোববার সকালে বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

রংপুর-৩ উপনির্বাচনে জাপার প্রার্থী কে হবেন এ বিষয়ে জিএম কাদের ও মসিউর রহমান রাঙ্গা পরে সিদ্ধান্ত নেবেন।

এছাড়াও দুপুরে সংসদ পার্লামেন্টারি কমিটির বৈঠক রয়েছে জাপার। সে সভার পর বিরোধীদলীয় নেতা নির্ধারণে স্পিকারকে চিঠি দিতে পারে জাপা। বিরোধীদলীয় নেতা নির্বাচনের পর সংসদে তাদের উপনেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ নির্ধারণও করবেন তিনি।

নিজের আড়ালে থাকার বিষয়ে রাঙ্গা বলেন, পরিবারে পিতামাতা যখন বিবাদে জড়ান, তখন সন্তানরা বিপদে পড়েন। দলে বড় ভাই হিসেবে আমি কিছুটা সরে পড়েছিলাম। তবে গত তিনদিনে আমি সর্বাত্মক চেষ্টা করে গতকালের বৈঠক আয়োজন করেছি। একটা বড় ধরণের ভাঙন থেকে জাপা রক্ষা পেয়েছে।

অন্যদিকে আনিসুল ইসলাম মাহমুদ, ফখরুল ইমামদের শৃঙ্খলা ভাঙার অভিযোগে দল থেকে বহিষ্কারের কথা শোনা যাচ্ছিলো শুক্রবারের প্রেসিডিয়ামের মিটিং শেষে।

রাঙ্গাঁ বলেন, এটা আর হচ্ছে না। এ বিষয়ে আর কোনো অগ্রগতি নেই।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765