শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




ভাতে চুল পাওয়ায় স্ত্রীর মাথা ন্যাড়া করে দিলো স্বামী

জয়পুরহাট প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

জয়পুরহাট সদর উপজেলার শালগ্রামে ভাতের থালায় চুল থাকার অপরাধে স্ত্রী আরজিনা বেগমকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দিয়েছে স্বামী বাবলু মিয়া।

সোমবার এ ঘটনার পর পুলিশ দুপুরে বাবলুকে আটক করে থানায় নিয়ে যায়। আটক বাবলু মিয়া একই গ্রামের মৃত জামাল মিয়ার ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খাঁন জানান, বাবলু নিয়মিত স্ত্রী আরজিনা বেগমকে নির্যাতন করে আসছিল। সোমবার সকালে বাবলু ভাত খাওয়ার সময় ভাতের প্লেটে চুল দেখে আরজিনাকে মারধর করার এক পর্যায়ে আরজিনার হাত-পা বেঁধে তার মাথা ন্যাড়া করে দেয়। খবর পেয়ে গ্রাম পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পুলিশ বাবলুকে আটক করে। পরে থানায় এসে আরজিনা তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানায়।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765