বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
মেসির জাদুতে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ২–০ থেকে ৩–২ গোলে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয় বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




ভাগ্নিকে নিয়ে খালু উধাও, তিন মাস পর উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

কিশোররগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বীর পাকুন্দিয়া থেকে গত জুনে নিজের বউকে ফেলে স্কুল পড়ুয়া ভাগ্নিকে নিয়ে গা ঢাকা দিয়েছিলেন আপন খালু আব্দুল হক। তবে ঘটনার ৩ মাস পর শনিবার রাতে ভৈরবের পঞ্চবটি এলাকার জনৈক ধন মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ভৈরব থানা পুলিশ।

জানা যায়, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জামসাইদ এলাকার সবজি বিক্রেতা আব্দুল হক জুন মাসে বউয়ের বড় বোনের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে নিয়ে উধাও হন। এরপর থেকে বিভিন্ন এলাকায় আত্মগোপনে তারা বসবাস করতে থাকে। মেয়ের মা ও খালা ভৈরবে এসে পঞ্চবটি এলাকায় মেয়ের ছবি দেখিয়ে তার সন্ধান চাইলে ওই এলাকার ধন মিয়ার ভাড়া বাসা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে ভৈরব থানার এএসআই আসাদ মিয়া জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে এলাকাবাসীর জিম্মায় থাকা অবস্থায় আব্দুল হক ও মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, অভিযুক্তের স্ত্রী সুরমা বেগম কিশোরগঞ্জ বিচারিক আদালতে অপহরণ করে ধর্ষণের অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। পরে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765