বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




ভাইকে ফাঁসাতে ছেলে-ভাতিজাকে নিয়ে স্ত্রী খুন করলো স্বামী

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

টাঙ্গাইলের মির্জাপুরে বড় ভাইকে ফাঁসাতে সন্তান ও ভাতিজাকে নিয়ে সুফিয়া নামে এক নারীকে অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সম্মিলিতভাবে খুনের কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবাববন্দি রেকর্ড করার জন্য আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের সভা কক্ষে প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার রঞ্জিত কুমার রায় জানান, গত ১৪ তারিখ সোমবার মির্জাপুর উপজেলার আজগানা এলাকার আউলিয়াবাদ এলাকা থেকে সুফিয়া বেগম নামের এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন নিহতের ভাই বাদী হয়ে মির্জাপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশের বিভিন্ন সোর্স এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে নিহতের স্বামী আলাল উদ্দিন, ছেলে শরিফুল ইসলাম এবং স্ত্রীর ভাতিজা স্বপন মিয়াকে কালিয়াকৈর উপজেলার মাটি কাটা থেকে আটক করা হয়।
পুলিশ সুপার আরও জানান, পরবর্তীতে জিজ্ঞাসাবাদে পুলিশ জানাতে পারে যে নিহতের স্বামী আলালের সঙ্গে বড় ভাইয়ের দীর্ঘদিন যাবত পারিবারিক বিরোধ চলে আসছিলো। বড় ভাইকে ফাঁসাতে এবং বিভিন্ন এনজিও থেকে লাখ লাখ ঋণের টাকা থেকে বাঁচতে ছেলে, ভাতিজা এবং স্বামী নিজেই পরিকল্পিতভাবে এই সুফিয়াকে হত্যা করে বিলের পানিতে লাশ ভাসিয়ে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

আসামিদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765