শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ভাইকে পড়াতে গিয়ে প্রতিবন্ধী কিশোরীকে অন্তঃসত্ত্বা, ধর্ষক গ্রেফতার

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৩ নভেম্বর, ২০১৯

বাগেরহাট সদর থানার জয়গাছি গ্রামের বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে মোঃ রনি পাইক (১৯) নামের এক যুবকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (০৩ নভেম্বর) দুপুর ২ টায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানায় র‍্যাব-৬। এর আগে শনিবার রাত ১০ টার দিকে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন মহিষপুরা বাজার থেকে রনিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রনি পাইক বাগেরহাট জেলার সদর থানাধীন জয়গাছি গ্রামের বাসিন্দা। সে একই গ্রামের ওই প্রতিবন্ধী কিশোরীর ভাইকে বাসায় গিয়ে পড়াত। এইসূত্রে কিশোরীর বাড়ীতে নিয়মিত যাতায়াত ছিল রনির। পরবর্তীতে রনির আচার-আচারণ সন্দেহজনক হওয়ায় তাকে বাড়িতে আসা বন্ধ করা হয়েছিল বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৬ এর অধিনায়ক সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘গত ২৮ আগস্ট রনি পাইক তার প্রতিবেশীদের অনুপস্থিতির সুযোগে তাদের বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেয়েটিকে বাড়িতে একা পেয়ে খাটের উপর জোরপূর্বক ধর্ষণ করে। এভাবে একাধিকবার রনি বিভিন্ন সময়ে মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটি বাক ও শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় বিষয়টি তার পিতা মাতাকে ভালভাবে বুঝাতে ব্যর্থ হয়। পরবর্তীতে ০৮ অক্টোবর মেয়েটি শারীরিকভাবে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে বাগেরহাট মুক্তি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারিরীক অবস্থা পর্যবেক্ষণ করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে মেয়েটিকে ০৬ সপ্তাহের অন্তঃসত্বা বলে জানান। এ বিষয়ে মেয়েটির মা ও বাবা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ইশারা ইঙ্গিতের মাধ্যমে রনি পাইক এর কথা বলে। এরপর ধর্ষিতার মা তাকে এলাকার অনেকের ছবি দেখালে মেয়েটি রনি পাইককে ছবি দেখে শনাক্ত করে এবং তাকে একাধিকবার ধর্ষণ করেছে বলে জানায়। মেয়েটি ইশারার মাধ্যমে আরও বোঝায় যে, বিষয়টি কাউকে জানালে রনি তাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়, তাই সে ভয়ে বিষয়টি গোপন রাখে। অতঃপর ধর্ষিতার মা রনি পাইককে আসামী করে বাগেরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর থেকেই রনি এলাকা থেকে পলাতক ছিল। এরপর থেকে র‌্যাব-৬ এর গোয়েন্দা দল রনিকে গ্রেফতারের জন্য চেষ্টা করে। শনিবার রাত ১০ টায় বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন মহিষপুরা বাজার থেকে রনিকে গ্রেফতার করা হয়। আসামীকে বাগেরহাট জেলার সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765