শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের প্রাণহানি

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়া সদরে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মোস্তফা মিয়া (৪০) ও মো. ইয়াছিন মিয়া (৪৫) নামে দু’জনের প্রাণহানি হয়েছে। সোমবার রাতে ঘটনা দু’টি ঘটে। নিহতরা উপজেলার বাসুদেব ইউনিয়নের পাইকপাড়া গ্রাম ও বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামে বাসিন্দ।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সেলিম উদ্দিন গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত ৮টার দিকে বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে মোস্তাক বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, ইয়াছিন সন্ধ্যার পর সুতিয়ারা গ্রামে অটোরিকশা গ্যারেজে ব্যাটারি চালিত রিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসক মৃত ঘোষণা করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765