শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ব্যাংক ঋণ পরিশোধ করতে না পেরে স্ত্রী-সন্তানসহ আত্মহত্যা বাবার!

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

রাজধানীতে একটি বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কাফরুল থানার মিরপুর ১৩ নম্বর সেকশনের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বায়েজীদ (৪৪), তার স্ত্রী কোহিনুর বেগম অঞ্জনা (৪১) ও একমাত্র ছেলে এসএম ফারহান (১৭)। ফারহান ঢাকা কমার্স কলেজের ছাত্র।

এলাকাবাসী বলছেন, বায়েজিদের গার্মেন্টস ব্যবসা রয়েছে। তিনি বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। সম্প্রতি ঋণখেলাপের কারণে তার বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে ব্যাংক। তা জেনে প্রথমে ছেলে, এরপর স্ত্রীকে বিষ খাইয়ে গলায় ফাঁস দিয়ে নিজেই আত্মহত্যা করেন বায়েজিদ।

কাফরুল থানা সূত্রে জানা যায়, বেডরুমের সিলিং ফ্যানের সঙ্গে বায়েজিদের লাশ ঝুলছিল। বিছানায় মা ও ছেলের লাশ পড়ে ছিল। মা ও ছেলের মুখে সাদা ফেনা বের হওয়া ছিল।

ঘটনার ব্যাপারে কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান জানান, ওই এলাকার ৫ নম্বর রোডের ১০ নম্বর বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765