শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




চট্টগ্রাম টেস্টে বৃষ্টির বাগড়া

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের সিরিজে টস জিতে ব্যাটিং নেয় সফরকারী আফগানিস্তান। এশিয়ায় টস সবসময়ই খুব গুরুত্বপূর্ণ। পরে উইকেট ভেঙে যায়। শুরুতে তাই আফগান শিবিরে ধাক্কা দিতে হতো বাংলাদেশের। তাইজুল ইসলাম শুরু করেন সেই কাজটা। তুলে নেন দুই আফগান ওপেনারকে। এরপর তৃতীয় আঘাত হানেন মাহমুদুল্লাহ। মধ্যাহ্ন বিরতির কিছু পরে বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ রয়েছে। আফগানিস্তান ৪১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৫ রান তুলেছে।

তিনে নামা রহমত শাহ ৪৯ রান করে ক্রিজে আছেন। তার সঙ্গে আছেন সাবেক আফগান অধিনায়ক আসগর আফগান। এর আগে ওপেনার ইব্রাহিম জাদরান ২১ রানে আউট হন। দলের রান তখন ৪৮। তার আগে ওপেনার এহসানউল্লাহ জানাত বোল্ড হন ৯ রানে। এরপর মাহমুদুল্লাহ প্রথম ওভারে বোলিংয়ে এসেই তুলে নেন হাসমতউল্লাহকে। তিনি ১৪ রান করেন। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে তাইজুল শত উইকেট নেওয়ার কীর্তি গড়েন। দেশের হয়ে টেস্টে দ্রুততম শত উইকেট নিলেন তিনি। তার আগে সাকিব আল হাসান ও মোহাম্মদ রফিকের এই কীর্তি আছে।

বাংলাদেশ এ ম্যাচে চার স্পিনার নিয়ে খেলছে। দলে আছেন অধিনায়ক সাকিব আল হাসান, নাঈম হাসান, মেহেদি মিরাজ ও তাইজুল ইসলাম। অন্যদিকে স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক ও মাহমুদুল্লাহ একাদশে আছেন। বাংলাদেশ দলে তিন পেসার আবু জায়েদ, তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন থাকলেও একাদশে তাদের কাউকে রাখা হয়নি।

ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গে রাখা হয়েছে বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকারকে। এছাড়া দলে আছেন লিটন দাসও। আফগানিস্তানও চার স্পিনার নিয়ে খেলছে। তাদের দলে আছেন তিন লেগ স্পিনার। অধিনায়ক রশিদ খানের সঙ্গে আছেন চায়নাম্যান জাহির খান ও আরেক লেগি কায়িস আহমেদ। এছাড়া মোহাম্মদ নবী তো আছেনই। মিডিয়াম পেসার ইয়ামিন আহমেদজাই আছেন আফগান একাদশে।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

আফগানিস্তান একাদশ: এহসানউল্লাহ জানাত, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহেদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, আফসার জাজাই, রশিদ খান, ইয়ামিন আহমেদজাই, কায়িস আহমেদ, জাহির খান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765