শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




বেশি দামে মাংস বিক্রি, ৬১ হাজার টাকা জরিমানা

বার্তা ডেস্ক :
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৯
ফাইল- ছবিমাংস

বেশি দামে মাংস বিক্রির দায়ে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি, অক্সিজেন ও চাঁন্দগাও আবাসিক এলাকায় ৯ মাংস বিক্রেতাকে ৬১ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রতিবছর ঈদকে সামনে রেখে মাংসের বাজারে অস্থিতিশীলতা বিরাজ করে। জনগণ যাতে ন্যায্যমূল্যে মাংস কিনতে পারে সেটি নিশ্চিত করতেই বিভিন্ন মাংসের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

মাংসের মূল্য তালিকা না থাকায় এবং বেশি দামে মাংস বিক্রির প্রমাণ পাওয়ায় কাজীর দেউড়ি বাজারের মাংস বিক্রেতা মো. খোকনকে ৫ হাজার, কাশেম আলীকে ১০ হাজার, জালাল উদ্দিনকে ৫ হাজার, মো. হোসাইনকে ৫ হাজার, আব্দুল খোকনকে ১৫ হাজার, আনোয়ার হোসেনকে ৫ হাজার, অক্সিজেন বাজারের ওবাইদুল হককে ৫ হাজার, চাঁন্দগাও আবাসিক এলাকার আব্দুল গফুরকে ১ হাজার এবং দিল মোহাম্মদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765