শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




বেনাপোলে ৪৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার, আটক ১

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

ভারতে পাচারকালে বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৪৪ লাখ টাকার মুল্যের (১ কেজি ওজনের) ১টি স্বর্ণের বার ও একটি ইজিবাইকসহ কামাল হোসেন (৪০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক কামাল বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে। সে একজন ইজিবাইক চালক।
৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার আব্দুল মালেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বেনাপোল দৌলতপুর সড়কের গাতিপাড়া নামক এলাকা থেকে ইজিবাইক চালক কামালকে ১ কেজি ওজনের স্বর্ণের বারসহ আটক করা হয়। সে এই স্বর্ণের বার বেনাপোল বাজার থেকে দৌলতপুর সীমান্তে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণ ও ইজিবাইকের মূল্য ৪৪ লাখ ২০ হাজার টাকা। আটক আসামিকে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765