বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




বেনাপোলে অর্ধকোটি টাকার স্বর্ণ জব্দ

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০১৯

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে এক কেজি ২‘শ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে।

সীমান্তবর্তী শিকড়ী বটতলা এলাকা থেকে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে বিজিবির হাতে আটক নাজমুল বেনোপোলের পুটখালি গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানতে পারি; বেনাপোল সীমান্ত দিয়ে একটি সংঘবদ্ধ স্বর্ণ পাচারকারীদল সীমান্তপথে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা করছে। এ খবরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শিকড়ী এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ সন্দেহভাজন নাজমুলকে আটক করা হয়।

সেলিম রেজা বলেন, পরে তার দেহ তল্লাশি করে এক কেজি ২০০ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের মূল্য ৫২ লাখ ৯৩ হাজার ৬শ টাকা।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765