শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বৃষ্টিতে স্মার্টফোন ভিজে গেলে করণীয়

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯

বর্ষার এই সময়ে হঠাৎ করেই শুরু হতে পারে বৃষ্টি। আগে থেকে সতর্ক না থাকলে পোশাকের সঙ্গে সঙ্গে ভিজতে পারে আপনার দৈনন্দিন জীবনের অনুষজ্ঞ, স্মার্ট ফোনও। ভেজার কারণে ফোন নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। বৃষ্টিতে স্মার্টফোন ভিজে গেলে কয়েকটি বিষয় অনুসরণ কর পারেন। যেমন-

১. ফোন বৃষ্টির পানিতে ভিজে গেলে প্রথমে পরিষ্কার করে মুছে ফেলুন ৷ যত বেশি তরল পদার্থ থাকবে তত তাড়াতাড়ি ফোনের বিভিন্ন পার্টস খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে ৷ বেশিক্ষণ থাকলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে ৷ এতে ফোনে থাকা যাবতীয় তথ্যও নষ্ট হয়ে যেতে পারে।

২. ফোন অন করার আগে ভালো করে মুছে নিন ৷ ফোনের ভিতরের সব কিছু, অর্থাৎ ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ড তাড়াতাড়ি খুলে ফেলুন। ফোনের খোলা অংশগুলি একটি শুকনো কাপড়ে মুছে কাপড়টি মুড়ে রেখে দিন। এতে ফোনের ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যাবে। ফোনের ভিতরের অংশ পাতলা কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলুন।

৩. ফোন থেকে সিম কার্ডটি খুলে ফেলুন।এরপর ফোনের ভিতরে ভালো করে মুছে ফেলুন ৷ তারপর সিম কার্ড ইনসার্ট করুন ৷  ৪. ফোনে স্ক্রিন গার্ড লাগানো থাকলে সেটাও খুলে রাখুন ৷

৫. বৃষ্টিতে ভিজলে শুকানোর জন্য ভুলেও ফোনে হেয়ার ড্রাইয়ারের প্রয়োগ করবেন না।হেয়ার ড্রাইয়ারের গরম বাতাসে ভিতরের পার্টসগুলি গলে যেতে পারে ৷

৬. বৃষ্টি ভেজা ফোনটি কিছুক্ষণ রোদে রাখুন ৷ যদি কোথাও অল্প পানি থাকে তাহলে রোদে রাখলে তা শুকিয়ে যাবে। সূত্র : নিউজ এইট্টিন

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765