শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




বৃদ্ধ মাকে মেরে হাত ভেঙে দিল ছেলে

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০১৯
Exif_JPEG_420

কুমিল্লার লাকসামে বৃদ্ধ মা’কে মেরে হাত ভেঙে দিয়েছেন ছেলে জসিম উদ্দিন। গুরুতর আহত রহিমা বেগমকে (৬৫) চিকিৎসার জন্য লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছ।

শনিবার উপজেলার আজগরা ইউপির কালিয়াচো গ্রামে এ ঘটনা ঘটে। পিতা নুর মোহাম্মদ বাদি হয়ে ছেলে জসিমসহ ৩ জনকে আসামি করে লাকসাম থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার আজগরা ইউপির কালিয়াচো গ্রামের নুর মোহাম্মদের বড় ছেলে জসিম উদ্দিন (৪০), স্ত্রী শহিদ বেগম (৩৫), নাতনী লিমা আক্তারের (১৮) মধ্যে শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছেলে ও ছেলের স্ত্রী বৃদ্ধ রহিমা বেগমকে (৬৫) আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। গুরুতর আহত রহিমা বেগমকে লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন বলেন, শনিবার ছেলেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্তের পিতা নুর মোহাম্মদ আরো জানান, কয়েক মাস আগে ছেলে টাকা পাওয়ার অজুহাতে মিথ্যা মামলা দিয়ে তাকে ও পারিবারের লোকজনকে নানাভাবে হয়রানি করে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765