শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে গেলেন সন্তান, বুকে টেনে নিলেন তিনি

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় শাহ হাবিবুল্লাহ (রহ.) বাদলবাড়ী মাজারের সামনে অসুস্থ এক বৃদ্ধা মাকে তার সন্তানেরা ফেলে চলে গেছেন বলে অভিযোগ ওঠেছে। গত শনিবার কোনো এক সময় এই অসহায় অসুস্থ বৃদ্ধা মাকে এই মাজারের কাছে রেখে চলে যান তার পরিবারে লোকেরা।

গত কয়েকদিন ধরে এই বৃদ্ধা মাজারের আশেপাশে দিনরাত খেয়ে না খেয়ে কোনো মতে জীবনযাপন করতে দেখতে পান স্থানীয়রা। ৭৫ বছর বয়সী বৃদ্ধা মা অসুস্থতার কারণে বর্তমানে ভালোভাবে কথা বলতে না পারায় নাম-ঠিকানাও জানা যায়নি। তার অসহায়ত্বের খবর পেয়ে শুক্রবার সাকলে সমাজকর্মী মামুন বিশ্বাস মুমূর্ষু অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুলন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।

এলাকাবাসী জানান, গত শনিবার দিন গাড়িতে করে তাকে মাজারে রেখে যান। তারপর থেকে এখানেই পড়ে থাকেন অসহায় এই বৃদ্ধা। প্রথম দিকে কথা বলতে পারলেও এখন আর ঠিক মতো কথা বলতে পারছেন না।

মামুন বিশ্বাস বলেন, বৃদ্ধাকে হাসপাতালে ভর্তিসহ তার দেখাশোনার জন্য আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। ভর্তি পর সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765