শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, দু’জন নিখোঁজ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

রাজধানী সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জন নিখোঁজ রয়েছেন।

রবিবার রাতে সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশে খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ফায়ার সার্ভিস জানায়, সদরঘাট থেকে কেরানীগঞ্জ যেতে ডিঙ্গি নৌকায় ওঠেন সাত যাত্রী। এ সময় একটি যাত্রীবাহী লঞ্চ পেছন থেকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। নৌকার পাঁচ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুইজন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তিন ঘণ্টা চেষ্টা চালিয়েও তাদের উদ্ধার করতে পারেনি।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোস্তফা মহসিন জানান, নিখোঁজদের উদ্ধারে সোমবার সকাল ৯টায় আবার অভিযান শুরু হবে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765