শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বিয়ে বাড়ি থেকে বরকে তুলে নেওয়ার চেষ্টা কনের প্রেমিকের

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বিয়ে বাড়ির মেহেদি অনুষ্ঠান থেকে বরকে তুলে নিয়ে যাওয়ার সময় তিন তরুণকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ তিনজনের একজন কনের প্রেমিক।

প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে বলে ওই তরুণ এই অপহরণ চেষ্টা চালান বলে জানিয়েছেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবদুল্লাহ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ভূজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা আবদুল ওহাব মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক হওয়া তিনজন হলেন- হাবিবুল, নবী ও আরাফাত। তিনজনের বয়সই বিশের কোটায়। তিনজনের বাড়িও ফটিকছড়ি থানার পাইন্দং এলাকায়।

শুক্রবার সকালে ভূজপুর থানার ওসি জানান, আটক হওয়া হাবিবুলের প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছিল। মেয়ের বাড়ি হাবিবুলের বাড়ির পাশেই। মেয়ের সঙ্গে সম্পর্ক থাকার কারণে হাবিবুল তার বন্ধুদের নিয়ে বরকে বিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে চেয়েছিলেন।

পুলিশ খবর পেয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। তাদেরকে এখনো থানায় রাখা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765