বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান কলেজছাত্রীর

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভুরঘাটা গ্রামে বিয়ের দাবিতে জয়নাল আবেদীন নয়ন (৩২) নামে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক কলেজছাত্রী (২৫)। সোমবার দুপুরে কীটনাশকের বোতল নিয়ে নয়নের বাড়িতে হাজির হন তিনি।

নয়ন ভুরঘাটা গ্রামের আব্দুল জলিল প্রামাণিকের ছেলে এবং ওই ছাত্রী বগুড়া সদর উপজেলার বাসিন্দা।

জানা যায়, বিয়ের দাবিতে ওই ছাত্রী প্রেমিকের বাড়িতে গেলে নয়নের পরিবারের সবাই ঘরে তালা দিয়ে সরে পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার উৎসুক লোকজন সেই ছাত্রীকে দেখতে আব্দুল জলিলের বাড়িতে ভিড় জমায়।

অবস্থানরত ছাত্রী জানান, ১০ বছর ধরে নয়নের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে নয়ন তাকে বিভিন্ন জায়গায় নিয়ে শারীরিক সম্পর্ক করেছেন। তার সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়ে ছবি উঠিয়েছেন নয়ন। মোবাইল ও ফেসবুক মেসেঞ্জারে প্রতিনিয়ত তাদের কথা হতো। বিয়ের কথা বললে আজ নয় কাল, কাল নয় পরশু- এভাবে তাকে ঘোরাতে থাকেন নয়ন।

কিছুদিন আগে তিনি জানতে পারেন, নয়ন অন্যত্র বিয়ে করছেন। এক পর্যায়ে তার সঙ্গে নয়ন সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। বাধ্য হয়ে তিনি সোমবার নয়নের বাড়িতে গিয়ে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ব্যাপারে তিনি কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765