মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




বিয়ের অনুষ্ঠান বাতিলের বিজ্ঞপ্তিতে সয়লাব কাশ্মীরি পত্রিকা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯

ভারতীয় সংবিধানের দেওয়া বিশেষ মর্যাদা বাতিলের পর স্থবির হয়ে আসে জম্মু ও কাশ্মীরের জনজীবন। সব ধরনের যোগাযোগব্যবস্থা অচল করে রাখা হয়েছে সেখানে।

এমন অবরুদ্ধ অবস্থায় আগে নির্ধারিত অনুষ্ঠানগুলো স্থগিত করা হচ্ছে। তার প্রমাণ মেলে সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপনে।

সম্প্রতি বিবিসিতে স্থানীয় সংবাদপত্রের একটি পৃষ্ঠার কিছু অংশের ছবি প্রকাশ হয়। সেখানে দেখা যায়, একাধিক বিয়ের অনুষ্ঠান স্থগিত করে আমন্ত্রিতদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।

উপমহাদেশে মুসলমান অধ্যুষিত অঞ্চলে দুই ঈদের সময় বিয়ের ধুম পড়ে। তার নজির দেখা গেল ওই ছবিতে।

সপ্তাহ দেড়েক আগে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সূত্রে অঞ্চলটিতে ১৪৪ ধারা জারি করা হয়। এমনকি ঈদুল আজহার নামাজেও কড়াকড়ি আরোপ করা হয়। অনেক মসজিদে নামাজ অনুষ্ঠিত হয়নি।

সম্প্রতি কাশ্মীর ঘুরে আসা ভারতের পাঁচ রাজনৈতিক ও সামাজিক কর্মী ‘কাশ্মীর কেজড’ অর্থাৎ খাঁচাবন্দী কাশ্মীর নামে একটি প্রতিবেদন প্রকাশ করেন।

পাঁচ দিন ধরে কাশ্মীরের নানা প্রান্ত ঘুরে ক্ষোভের আঁচ পেয়েছেন তারা। জানান, শান্তিপূর্ণ প্রতিবাদ করারও পরিস্থিতি নেই সেখানে। সেই ক্ষোভ যাতে সামনে না আসে, তার জন্য একদিকে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা, অন্যদিকে চলছে সংবাদমাধ্যমের ওপরে অঘোষিত নিয়ন্ত্রণ।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৬০০ রাজনৈতিক নেতা-কর্মীকে আটক করে রাখা হয়েছে। এ ছাড়া শহরে বা গ্রামে যেখানেই তারা গেছেন, সেখানেই দেখেছেন তরুণ বা যুবক, এমনকি স্কুলছাত্রদেরও আটক করে রাখা হয়েছে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765