বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




বিয়েতে হেলমেট উপহার পুলিশের

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

হেলমেট ছাড়া বাইক চালিয়ে জরিমানা দিয়েছেন পাত্র। তাই বিয়েতে হেলমেড উপহার দিলেন পুলিশ। এমনকী পুলিশের অনুরোধ মেনে নিজের বিয়ে কার্ডে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ স্লোগানও ছাপিয়েছেন বর। এঘটনা ভারতের বীরভূমের সিউড়ি শহরের।

জানা যায়, বীরভূমের সিউড়ি শহরের সৌম্যশংকর রায় হেলমেট ছাড়া বাইক চালাতে গিয়ে বেশ কয়েকবার জরিমানার মুখে পড়ে। তাই শাস্তি হিসেবে বিয়ের কার্ডে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ এর প্রচার করার প্রস্তাব দেওয়া পুলিশ। বরও মেনে নেয় এই অনুরোধ।

এদিকে গত শনিবার ছিলো সৌম্যশংকর রায়ের বউভাতের অনুষ্ঠান। আর বিয়েবাড়ি তো আর খালি হাতে যাওয়া যায় না, তাই নবদম্পতিকে দুটি হেলমেট উপহার দিয়ে শুভকামনা জানিয়েছেন পুলিশ সদস্যরা।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765