শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বিরোধী দলীয় নেতার বিষয়ে সিদ্ধান্ত এখনই নয় : স্পিকার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯

দু’পক্ষ পাল্টাপাল্টি চিঠি দিলেও বিরোধী দলীয় নেতা নির্বাচনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি পরবর্তীতে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। এদিকে বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধী দলীয় নেতা করার প্রস্তাব সম্বলিত চিঠির প্রেক্ষিতে পাল্টা চিঠি দিয়েছেন বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ।

সংশ্লিষ্ট সূত্র মতে, গতকাল মঙ্গলবার বিকেলে নিজেকে বিরোধী দলীয় নেতা করার দলীয় সিদ্ধান্তের কথা উল্লেখ করে স্পিকারকে চিঠি দেন জি এম কাদের এমপি। দলীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদসহ ৫ জন সংসদ সদস্য ওই চিঠি স্পিকারের দপ্তরে পৌঁছে দেন। ওই চিঠি গ্রহণ না করার অনুরোধ জানিয়ে স্পিকারকে পাল্টা চিঠি লিখেছেন রওশন এরশাদ।

আজ বুধবার বিকেলে রওশন এরশাদের চিঠিটি স্পিকারের হাতে পৌঁছে দেন দলীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। চিঠিতে স্পিকারের কাছে জি এম কাদেরের চিঠি দেওয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

স্পিকারকে চিঠি লেখার বিষয়টি নিশ্চিত করে বিরোধী দলীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, এর আগে স্পিকারকে একতরফাভাবে চিঠি লেখা হয়েছে। কারণ বিরোধী দলীয় নেতা কে হবেন, সে বিষয়ে দলের সংসদ সদস্যরা সিদ্ধান্ত নিবেন। কিন্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই বিরোধী দলীয় নেতার প্রস্তাব করে স্পিকারকে চিঠি দেওয়া হয়েছে। সে বিষয়ে আপত্তির কথা স্পিকারকে চিঠি দিয়ে জানানো হয়েছে। চিঠির বিষয়বস্তু বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে বলেও তিনি জানান।

স্পিকারকে লেখা রওশনের চিঠির বিষয়বস্তু সম্পর্কে জাতীয় পার্টির সংসদ সদস্য মো. ফখরুল ইমাম বলেন, ‘ম্যাডাম (রওশন) স্পিকারকে সম্বোধন করে লিখেছেন, আপনি আমাকে বিরোধী দলীয় উপনেতা বানিয়েছেন। আমাদের নেতা মারা যাওয়ার পর, সংসদ সদস্যরা আমাকে নেতার কাজ চালিয়ে নেওয়ার দায়িত্ব দেন। কিন্তু শুনতে পেলাম, একজন নিজেকে পার্লামেন্টারি পার্টির নেতা করার জন্য আপনাকে চিঠি দিয়েছেন। আপনাকে জানাতে চাই, নেতা নির্বাচন করার এখতিয়ার পার্লামেন্টারি পার্টি সংরক্ষণ করে। যেকোনো সিদ্ধান্ত নিতে হলে পার্লামেন্টারি পার্টি সিদ্ধান্ত নিবে। তাই ৩ সেপ্টেম্বর পাঠানো চিঠিকে ইগনোর করার অনুরোধ করছি। একইসঙ্গে জানাতে চাই, উনি (কাদের) পার্টির চেয়ারম্যান নন, উনি হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তবে বিরোধী দলীয় নেতা করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পাল্টাপাল্টি চিঠির বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমি মালদ্বীপে স্পিকারস সামিট থেকে সবে ফিরলাম। বিরোধী দলের পক্ষ থেকে দু’টি চিঠি পাঠানোর কথা শুনেছি। চিঠি দেখে বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৪ জুলাই জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে বিরোধী দলীয় নেতার পদ শূন্য হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765