শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বিরতির পর ফের অনশনে ছাত্রদলের বিবাহিত নেতারা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ৩ নভেম্বর, ২০১৯

দুই দিন বিরতির পর শনিবার সন্ধ্যা থেকে ফের অনশনে বসেছেন ছাত্রদলের বিবাহিত নেতারা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সংগঠনটির কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে মূল্যায়নের দাবিতে তারা এই অনশন করছেন।

এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিন বেলা সাড়ে এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত অনশন করেন তারা। শুক্রবার বিকেলে বিএনপি’র ভাইস চেয়ারম্যান ক্যান্সার আক্রান্ত সাদেক হোসেন খোকার জন্য দলের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খোকার প্রতি সম্মান জানিয়ে ছাত্রদলের বিবাহিত নেতারা তাদের অনশন কর্মসূচি স্থগিত করেন। এরপর শনিবার সন্ধ্যা থেকে তারা আবারও কর্মসূচিতে ফেরেন।
গত দুই দিনের অনশনে ছাত্রদলের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মীরা অংশ নিলেও শনিবার রাতে সেখানে ১০ জন অবস্থান করতে দেখা যায়।

রাতের এই অনশনে শিহাবুর রহমান শিহাব (সাবেক অর্থ বিষয়ক সহ-সম্পাদক), মমিনুর রহমান মালিথা (সাবেক সদস্য), এইচ এম রাশেদ (সিনিয়র সহ-সভাপতি, ঢাকা কলেজ), এস এম আল আমিন ( সহ-সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়), রেজাউল করিম (সহ-সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়), সাইফুজ্জামান সাইফুল (যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়), সাফিউল আলম (ঢাকা বিশ্ববিদ্যালয়), মুজাহিদুর রহমান (সিনিয়র যুগ্ম আহবায়ক, এস এম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়), এস এ মাসুদ (ঢাকা মহানগর দক্ষিণ) প্রমুখ অংশ নেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765