শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে এক মাসে ৩৯ লক্ষাধিক টাকা জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় কর্তৃপক্ষ গত একমাস বিভিন্ন ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১৪ হাজার ৫৩৩ জন যাত্রীকে জরিমানা করেছে। মোট জরিমানা আদায় হয়েছে ৩৯ লাখ ৬২ হাজার ২শ’ টাকা।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিএস-ভারপ্রাপ্ত) সাজ্জাত হোসেন গতকাল সোমবার জানান, লালমনিরহাট বিভাগীয় রুটে চলাচলরত বিভিন্ন ট্রেনে গত ১আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালিত হয়। এসময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১৪ হাজার ৫৩৩ জন যাত্রীর কাছ থেকে মোট ৩৯ লাখ ৬২ হাজার ২শ’ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়। এর মধ্যে জরিমানা হিসেবে আদায় হয় সাত লাখ ১১ হাজার ৯০৫ টাকা এবং ভাড়া বাবদ আদায় হয় ৩১ লাখ ৪০ হাজার ২৯০ টাকা। মাসব্যাপী এ অভিযানে রেলওয়ের বিভিন্ন পর্যয়ের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় ২০জন টিটিই (টিকিট পরীক্ষক) দায়িত্ব পালন করেন। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান রেলওয়ের ওই কর্মকর্তা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765