শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




বিদ্যুতের পোলেই প্রাণ গেল পল্লী বিদ্যুৎ কর্মচারীর

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০১৯

রাজশাহীর বাগমারায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে রিয়াজ উদ্দিন (৫০) নামের একজন ইলেকট্রিক মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি পল্লী বিদ্যুতের মাস্টাররোল কর্মচারী। শুক্রবার সকালে সাড়ে ১০টার দিকে উপজেলার ভবানীগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সকালে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোলের ওপরেই দগ্ধ হন রিয়াজ উদ্দিন। পরে তার মৃত্যু হয় এবং তার মরদেহ পোলের ওপরেই ঝুলতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করে নিহতের মরদেহ উদ্ধার করে।
রিয়াজ উদ্দিন স্থানীয় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির মাস্টাররোল কর্মচারী ছিলেন। তার মরদেহ থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765