সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




বিকেলে নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আট দিনের সরকারি সফরে আজ শুক্রবার বিকালে দুবাই হয়ে নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আগামী ২৭ সেপ্টেম্বর ইউএনজিএর ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ২৪ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে এবং ২৮ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে আজ বিকেলে আবুধাবীর উদ্দেশে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আবুধাবী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে এক দিনের যাত্রাবিরতির পরে স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় ইত্তেহাদ এয়ার ওয়েজের একটি ফ্লাইটে নিউ ইয়র্কের পথে যাত্রা করবেন। একই দিন স্থানীয় সময় বিকেল ৪টা ২৫ মিনিটে নিউ ইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী।

সফরকালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়া ছাড়াও বেশ কয়েকটি সেমিনার ও বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তাঁর আগামী ১ অক্টোবর ভোরে দেশে ফেরার কথা রয়েছে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765