বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




বান্দরবানে ৩০ হাজার মানুষ পানিবন্দি, এখনও চালু হয়নি সড়ক যোগাযোগ

বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
টানা বর্ষণে বান্দরবানে ৩০ হাজার মানুষ পানিবন্দি-নতুনবার্তা

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সাত উপজেলায় প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বন্যার পানিতে একের পর প্লাবিত হয়েছে অভ্যন্তরীণ সড়ক ও গ্রাম।

এদিকে প্রধান সড়ক প্লাবিত হওয়ায় চার দিনেও চালু হয়নি বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগব্যবস্থা।

বন্ধ রয়েছে রুমা, থানচি, রোয়াংছড়ি, লামা, আলীকদম উপজেলার সঙ্গে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগও।

জানা গেছে, আজ শুক্রবার সকালেও বান্দরবানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত শনিবার থেকে বান্দরবানে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবান সদর, রুমা, থানচি, রোয়াংছড়ি, লামা, আলীকদম এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

উপজেলা ও পৌরসভার বেশিরভাগ সড়ক প্লাবিত হওয়ায় অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

এদিকে বন্যার পানিতে প্রধান সড়কের বাজালিয়া, দস্তিরদাহাট, বরদুয়ারা- তিনটি স্থানে সড়ক প্লাবিত হওয়ায় চার দিনেও চালু হয়নি সারা দেশের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগব্যবস্থা। চার দিন ধরে প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় বান্দরবানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ কাঁচামালের সংকট দেখা দিয়েছে। ব্যবসা-বাণিজ্যে নেমে এসেছে মন্দা ভাব।

জেলার সাত উপজেলায় ১২৬টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে হাজার হাজার পানিবন্দি মানুষ। বৃষ্টি না থামায় পাহাড়ধসের শঙ্কাও বাড়ছে। পাহাড়ধসের ঝুঁকিতে থাকার বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765