শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাট মসজিদের ইমামসহ দুইজনকে পিটিয়ে জখম

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
আহত ইমাম হাফেজ মো: বেল্লাল হোসেন ও সোহেল মল্লিক ।

বাগেরহাটে মসজিদের ইমামসহ দুইজনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার জুম্মার নামাজের পর বাগেরহাট সদর উপজেলার চাপাতলা গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, চাপাতলা গ্রামের মৃত: হারেজ মল্লিকের ছেলে স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মো: বেল্লাল হোসেন (৪২) ও জোহর মল্লিকের ছেলে সোহেল মল্লিক (২৩)। আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় আহত সোহেল মল্লিকের পিতা জোহর মল্লিক বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ এবং বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি আহদের সুত্রে জানাগেছে, শুক্রবার মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথেই পুর্ব শত্রুতার জের ধরে ওঁত পেতে থাকা ৪/৫ জনের সংঘবদ্ধ প্রতিপক্ষরা সোহেল মল্লিককে বেধড়ক পেটাতে থাকে। এসময় ওই মসজিদের ইমাম হাফেজ মো: বেল্লাল হোসেন মসজিদ থেকে বের হয়ে তাকে রক্ষা করতে গেলে তাকেও বেধড়ক পিটিয়ে জখম করে। তাদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। তাদের মাথায় ও শরিরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765