শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে নীহার-বাকী পরিষদের নিরঙ্কুশ বিজয়

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২০

বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে নীহার-বাকী পরিষদের নিরঙ্কুশ বিজয় হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নীহার রঞ্জন সাহা (বিটিভি), সহ সভাপতি পদে নকীব সিরাজুল হক (স্পন্দন), সহ সাধারণ সম্পাদক পদে শেখ আজমল হোসেন (রাজপথের দাবী), দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক পদে হেদায়েত হোসাইন লিটন(দিনকাল), তথ্য প্রযুক্তি সম্পাদক পদে তরফদার রবিউল ইসলাম (এনটিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম রাজ (ভোরের আকাশ) এবং নির্বাহী সদস্যের ৬টি পদে অধ্যাপক মাহফিজুর রহমান মাফুজ (চ্যানেল আই), মো. দেলোয়ার হোসেন(সমকাল, পূর্বাঞ্চল), মো. ইয়ামিন আলী(যমুনা টিভি), ইসরাত জাহান (যায়যায়দিন), এস এম সামছুর রহমান(আরটিভি, বাংলাট্রিবিউন), ফকির হাসান আলী(আমাদের অর্থনীতি) নির্বাচিত হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত বাগেরহাট প্রেস ক্লাব ভবনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে ১৪টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছে।

এর আগে সাধারন সম্পাদক পদে তালুকদার মো. আব্দুল বাকী (ভোরের কাগজ) এবং অর্থ সম্পাদক পদে মোল্লা মাসুদুল হক(বাংলাভিশন) বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। বাংলাদেশে প্রতিদিনের শেখ আহসানুল করিম প্রধান নির্বাচন কমিশনার ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের অলিপ ঘটক সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765