শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




বাগেরহাট পৌর নির্বাচনে খান হাবিবুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় শ্রমিকলীগের অভিনন্দন

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

আসন্ন বাগেরহাট পৌরসভা নির্বাচনে বারবার নির্বাচিত মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক খান হাবিবুর রহমান আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় জেলা শ্রমিক লীগের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা শ্রমিক লীগের সভাপতি ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রেজাউর রহমান মন্টু তার সমর্থকদের নিয়ে নাগেরবাজার থেকে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাগেরহাট পৌরসভার সামনে এসে শেষ হয়। পরে তারা খান হাবিবুর রহমানের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় জেলা শ্রমিক লীগের সভাপতি ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রেজাউর রহমান মন্টু খান হাবিবুর রহমানকে দলীয় মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাগেরহাট -০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনকে ধন্যবাদ জানান।

পৌর মেয়র খান হাবিবুর রহমান তাকে মনোনয়ন দেয়ার জন্য জেলা আওয়ামী লীগ, দক্ষিণাঞ্চলের উন্নয়নের রুপকার শেখ হেলাল উদ্দিন এমপি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিগত দিনের উন্নয়নমূলক কর্মকান্ড বিবেচনা করে জনগন আবার তাকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করাবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে নৌকা প্রতীককে বিজয়ী করতে উপস্থিত সকল নেতাকর্মীর প্রতি তিনি আহবান জানান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765