শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাটে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯
বাগেরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের যুগ-সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান

বাগেরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের খারদ্বার প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ-সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান।

৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরদার আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের যুগ-সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, শ্রম বিষয়ক সম্পাদক সরদার বদিউজ্জামান, বাগেরহাট চেম্বারের সহ-সভাপতি সরদার ওমর ফারুক, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট জেলা পরিষদের সদস্য শরিফা খানম, পৌর কাউন্সিলর আবুল হাসেম শিপন, সরদার শামীম আহসান, ফারুক তালুকদার, তানিয়া খাতুন, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক খান আবুবকর সিদ্দিক প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। দলের ভিতর কোন কুচক্রীমহল যাতে ঢুকে পড়তে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

এর আগে অতিথিবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে কাউন্সিলরদের ভোটে সরদার আবু সাঈদ সভাপতি এবং নিয়ামত উল্লাহ সাধারন সম্পাদক নির্বাচিত হন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765