শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাটে ৪৩৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

বাগেরহাটের ফকিরহাটে ৪৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ফকিরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বিশেষ হাত তুলে দেন, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

 

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত, মোরেলগঞ্জ উপজেলা ভাইচ চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ফকিরহাট উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান তহুরা খানম, ফকিরহাট কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, মুলঘর ইউপি চেয়ারম্যান হিটলার গোলদার, নলদা ইউপি চেয়ারম্যান সদর আমিনুর রশিদ মুক্তি, উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ মণ্ডল, কৃষক প্রতিনিধি আসাদ ফকির প্রমুখ।

বক্তারা বলেন, কৃষকদের উন্নয়নের জন্য সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহন করেছে। সরকারের দেয়া বিনামূল্যের বীজ সার ব্যবহার করে কৃষকরা লাভবান হবেন।

রবি মৌসুমে বোরোধানের হাইব্রিড (এস এল ৮ এইচ) জাতের বীজ এবং উচ্চ ফলনশীল (উপশী) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে সহায়তা কর্মসূচির আওতায় সাড়ে ২১ লাখ টাকা মূল্যের এই বীজ সার বিতরণ করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765