শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাটে ৩ বছরের শিশুকে ধর্ষণ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ৩ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। রবিবার রাতে নির্যাতিতা শিশুটির মা বাদী হয়ে উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামের পান্নু খন্দকারের ছেলে ফাহাদ খন্দকারকে (১৮) আসামি করে মোল্লাহাট থানায় মামলা দায়ের করেছেন।

শিশুটির মা জানান, গত মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামের পান্নু খন্দকারের স্ত্রী লাভলী বেগম ডাকলে মেয়েকে সাথে নিয়ে তাদের বাড়িতে যাই। সেখানে ঘরে বসে আমরা গল্প করছিলাম। এসময় আমার মেয়ে ও লাভলীর মেয়ে বর্ষার সঙ্গে উঠানে খেলছিল। কিছুুক্ষণ পর চকলেটের লোভ দিয়ে পান্নু খন্দকারের ছেলে ফাহাদ তার ঘরে নিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে আমি দৌড়ে আসি ও বিছানায় রক্ত দেখতে পাই। তখন লাভলী বেগম ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ফাহাদ পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার পর আমার মেয়ে অসুস্থ হয়ে পরলে ফাহাদের মা লাভলী বেগম মেয়ের সুস্থতার জন্য কিছু ওষুধ এনে দেন। এসময় তিনি লোকজন জানলে মেয়ের বিয়ে হবে না বলে আমাকে ভয় দেখান। পরে তার কথামতো আমি চুপ থাকি। এরপরও আমার মেয়ে সুস্থ না হওয়ায় মোল্লাহাট উপজেলা হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে শনিবার বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি।
মোল্লাহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবীর জানান, শিশুটির মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765