বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাটে ১ লাখ ৬৫ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন’এ ক্যাপসুল’

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৯ জুন, ২০১৯
প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার

আগামী ২২ জুন বাগেরহাট জেলায় ১ লাখ ৬৫ হাজার ৮৭৮ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ ক্যাপসুল। এর মধ্যে ৬ থেকে ১১ মাসের ১৮ হাজার ৫৬০ শিশুকে এক লাখ আই.ইউ ভিটামিন ‘এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাসের ১ লাখ ৪৭ হাজার ৩১৮ শিশুকে দুই লাখ আই.ইউ ভিটামিন ‘এ ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার দুপুরে বাগেরহাট স্বাস্থ্য বিভাগের কর্মশালায় এসব তথ্য জানানো হয়েছে।
জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সাংবাদিক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার। বাগেরহাট সিভিল সার্জন ডা. জি.কে. এম শামসুজ্জামানের সভাপতিত্বে সাংবাদিক কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল বাকী তালুকদার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রদীব কুমার বকসী, জেলা ইপিআই সুপার মো. মহিউদ্দিন আহম্মেদ, প্রবীন সাংবাদিক মো. মোজাফ্ফর হোসেন, শেখ আহসানুল করিম, মো. ইয়ামিন আলী প্রমুখ।
বাগেরহাট স্বাস্থ্য বিভাগের সাংবাদিক কর্মশালায় আরও জানানো হয়, আগামী ২২ জুন মাত্র এক দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন সফল করতে বাগেরহাট জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভায় সর্বমোট ১ হাজার ৯ শতটি ইপিআই কেন্দ্রে ৩ হাজার ৮ শত জন সেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765