শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাটে হরতালের কোন প্রভাব পড়েনি

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০১৯

গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। তবে হরতালের কোনো প্রভাব পড়েনি বাগেরহাটে। সতর্ক অবস্থানে ছিল পুলিশ। রোববার (০৭ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলে দুপুর ২টা পর্যন্ত। বাগেরহাটে হরতালের পক্ষে-বিপক্ষে কোনো মিছিল-সমাবেশ হয়নি।
এদিকে, হরতাল চলাকালে বাগেরহাটে সকাল থেকেই ভারী যান চলাচল করেছে। স্বাভাবিক দিনের মতোই খুলেছে দোকানপাট, মার্কেট। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ও অফিস-আদালতে উপস্থিতি স্বাভাবিক ছিল।
বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ এ বাকি তালুকদার বলেন, বাগেরহাটে হরতালের কোন প্রভাব পড়েনি। দুরপাল্লার ও অভ্যন্তরির রুটে বাস-মিনিবাস স্বাভাবিক ভাবে চলেছে।
হরতালে বাগেরহাট শহরজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ভোর থেকে রাস্তায় পুলিশের টহল দেখা গেছে। হরতালে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্কাবস্থায় ছিল আইন-শৃংঙ্খখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, হরতালের কোনো প্রভাব পড়েনি বাগেরহাটে। জীবনযাত্রা স্বাভাবিক ছিল।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765